1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

হত্যা মামলায় খালেদার ব্যক্তিগত ফটোগ্রাফারসহ ২৭ জনের যাবজ্জীবন দণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মে, ২০১৭, ৩.১০ পিএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
১৯৯০ সালে ময়মনসিংহে দায়ের করা একটি হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন ফালুর ভাই নূর উদ্দিন আহমেদসহ ২৭ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম মঙ্গলবার (৯ মে) এই রায় দেন।
রায়ের সময় দ-প্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন নূর উদ্দিন আহমেদ, আবদুর রশিদ ও আশরাফুল হক। আবদুর রশিদ কারাগারে ছিলেন। বাকি দুই জন জামিনে মুক্ত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আগেই মারা গেছেন। বাকি ২৪ জন পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রিডম পার্টির নেতা মেজর বজলুল হুদা ও আশরাফুল আলমের নেতৃত্বে আসামিরা ময়মনসিংহের পূরবি সিনেমা হল মোড়ে একটি চায়ের দোকানে যান। উৎসুক জনতা ভিড় জমায়। তাদের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন গুলি করেন। এ সময় হারুন উর রশিদ নামে একজন মারা যান। তিনি ওষুধ কিনতে গিয়ে ওই চায়ের দোকানে বসেছিলেন। গুলিতে আরও পাঁচ পথচারী আহত হন। নিহতের দুলাভাই মোশারফ হোসেন বাবলু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যাকা- উদ্দেশ্যমূলক ছিল না বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!