1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দোয়ারায় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধের

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১১.৫০ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযোগে কালা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রোববার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। কালা মিয়া একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে।

এলাকাবাসী জানায়, পুরানপড়া গ্রামের চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করেন কালা মিয়া। দুই শিশু পান নিতে গেলে দোকানের ভেতর ডেকে ধর্ষণের চেষ্টা করেন। গত কয়েকদিন ধরে ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন বৃদ্ধ। দুপুরে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে দেয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, শিশুদের জবানবন্দির ভিত্তিতে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে। ওই বৃদ্ধ এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!