1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাওর এলাকে দুর্গত এলাকা দাবি তাহিরপুর বিএনপির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ মে, ২০১৭, ১.৫৮ এএম
  • ৬৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বোরো ফসলহানী ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনসহ হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা বিএনপি। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার সদর পূর্ব বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তাহিরপুরসহ হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন ও উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য আবুল কালাম আজাদ, বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল শাহ, বালিজুরী সাখাওয়াত হোসেন, দক্ষিন শ্রীপুর গুলেনুর মিয়া, বিএনপি নেতা আবু সায়েম, শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, রুকন উদ্দিন,তোজাম্মিল হক নাসরুম, সোহানুর রহমান সোহাগ,শাহজাহান কবির প্রমুখ।
বক্তারা বলেন, এ বছর হাওরের ফসলরক্ষা বাধে ব্যাপক অনিয়ম ওদুর্নীতি হয়েছে। লুটপাট হয়েছে বরাদ্দ। যার ফলে বাধ ভেঙ্গে হাওরের ফসল তলিয়ে কৃষক নিঃস্ব হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের পূনর্বাসন সহ হাওরাঞ্চলকে দুর্গতা এলাকা ঘোষনার দাবি জানান বক্তারা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!