1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাত্র ইউনিয়ন নেতাকে মারধর করায় সিপিবি নেতা জলি ও মঞ্জুরের দলীয় পদ স্থগিত

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১, ৯.৩৫ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ছাত্র ইউনিয়ন নেতাদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সম্পাদক জলি তালুকদার এবং শান্তিনগর শাখার সম্পাদক মঞ্জুর মঈনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া ওই হামলার ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিপিবির প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রতিবেদন পেশ করেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। সভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহর ওপর হামলায় তীব্র নিন্দা জানানো হয়।

গত ৪ এপ্রিল রাতে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন বিকেলে সিপিবি কার্যালয়ে ছাত্র ইউনিয়নের কবি নজরুল কলেজের আরেক নেতা জুবায়ের সজলের ওপর হামলা করা হয়। ওই ঘটনায় সিপিবি নেত্রী জলি তালুকদার, মঞ্জুর মইনসহ চার-পাঁচজনের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সিপিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র ইউনিয়ন নেতা ফয়েজউল্লাহর ওপর হামলার ঘটনার যথার্থ তদন্তের সুবিধার্থে জলি তালুকদারের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত থাকবে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দল পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এ ছাড়া ৪ এপ্রিলের অন্য ঘটনার পরিপ্রেক্ষিতে পার্টির শান্তিনগর শাখার সম্পাদক মঞ্জুর মঈনের সদস্যপদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!