1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সন্ধ্যায় কালবৈশাখী হতে পারে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৫.০৯ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ঢাকার আশপাশের কয়েকটি এলাকাসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তবে ঢাকার আকাশ শুধু মেঘলাই থাকতে পারে। ঝড়ের সময় ওইসব এলাকায় বাতাসের গতি হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘ঢাকায় নয়, বিশেষ করে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটসহ ঢাকার আশেপাশে আজ সন্ধ্যায় ঝড় হতে পারে। তবে বড় আকারের নয় এবং এই ঝড় বেশিক্ষণ থাকবেও না। ঢাকার আকাশ কিছুটা মেঘলা হতে পারে।’

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।

এই লঘুচাপের প্রভাবে কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃষ্টির কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে শুধু রাজারহাটে, ৫ মিলিমিটার।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ৩৩ দশমিক ৯, চট্টগ্রামে আজ ৩২, সিলেটে ৩৩ দশমিক ২, ছিল ৩৫, রাজশাহীতে ৩৫ দশমিক ৪, রংপুরে আজ ৩২ দশমিক ৬, খুলনায় ৩৫ দশমিক ২ এবং বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নদী বন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় বলা হয়েছে— ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও কিশোরগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!