1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

কাল থেকে খোলা রাখা যাবে দোকানপাট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১, ৩.৩৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে দোকানপাট খোলা রাখা যাবে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে।

দেশের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি সামাল দিতে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করে গত ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। পরদিন সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। এতে গণপরিবহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়।

তবে কর্মস্থলগামীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সরকার কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশনা দেয়। এর আগে শপিং মল, দোকানপাট খুলতে দেওয়ার দাবিতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে বলে আজ প্রজ্ঞাপন জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!