1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরে আগুনে পুড়ল তিন দোকান

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ১১.৫৩ এএম
  • ২২৭ বার পড়া হয়েছে

তাহিরপুরে অগ্নিকাণ্ডে উপজেলা পরিষদের কাছে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, আসবাবপত্র ও একটি ডেকোরেটরের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় , গতকাল রবিবার (৪ এপ্রিল) গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। এ সময় কেউ দোকানে ছিলেন না। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা কেউ জানাতে পারেনি। পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ীরা হলেন জিয়াউর রহমান, দুলু মিয়া ও শাহ আলম।

ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর পেয়ে পার্শ্ববর্তী বিশম্ভরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। কিন্তু তার আগেই আগুনে মোটরসাইকেল গ্যারেজ ও আসবাবপত্রের দোকানের বিভিন্ন উপকরণসহ সব পুড়ে কয়লা হয়ে গেছে। আজ সকালে গিয়ে দেখা যায় পুড়ে যাওয়া দোকান থেকে কয়লা সংগ্রহ করছেন দোকান মালিকরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, ‘তিনটি দোকানের সব পুড়ে কয়লা হয়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!