1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ধর্মপাশায় কলুমা জলমহালে মাটির নিচ থেকে বেরুচ্ছে গ্যাস

  • আপডেট টাইম :: রবিবার, ৪ এপ্রিল, ২০২১, ১.৪০ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের পেছনে নদী কলুমা জলমহালের মধ্যবর্তী স্থানে মাটির নীচ থেকে বুদ বুদ করে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে এই গ্যাস বের হলেো আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ হয়নি। এ্ভাবে
বিরামহীনভাবে গ্যাস বের হওয়ায় ও জনগণোর জানমালের কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় এলাকায় মানুষজন চরম আতঙ্কে র্রযেছেন। গ্যাস বের হওয়া দেখার জন্য আশপাশের এলাকার মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন।।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নদী কলুমা জলমহালটির মধ্যবর্তী অংশের মাটির নীচ থেকে বুদ বুদ করে গ্যাস বের হতে শুরু করে। আর গতকাল শনিবার সকাল নয়টার দিকে তা দেখতে পায় এলাকার কয়েকজন শিশু ও কিশোরেরা। বুদ বুদ করা স্থানটিতে তাঁরা একটি ছোট লোহার পাইপ বসিয়ে পাইপের ওপরের মুখের অংশে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলে তা বের হতে শুরু করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো.ফেরদৌসুর রহমান গতকাল শনিবান সকাল নয়টা থেকে সেখানে গ্যাস বের হলেও এখনো আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত তা বন্ধ হয়নি।। ঘটনাটি আমি ইউএনও স্যারসহ সংশ্লিষ্পদের জানিয়েছি।
উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারি প্রকৌশলী মেহেদী হাসান বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো.মুনতাসির হাসান বলেন,গ্যাসের চাপ কমে যাচ্ছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!