1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

সুনামগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৬ মে, ২০১৭, ৮.৫৬ এএম
  • ৬২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ‘হাওর-বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার এলাকায় অনুষ্টিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত হন।
হাওর বাঁচাও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু’র সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, সংগঠনের যুগ্মআহ্বায়ক জেলা সিপিবি’র সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর, সাংবাদিক বিজন সেন রায়, জাসদ নেতা অ্যাড. রুহুল তুহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, প্রভাষক মশিউর রহমান, আমরা হাওরবাসীর সমন্বয়ক রুহুল আমিন, ছাত্র ইউনিয়ন নেতা দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের কৃষক একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব হয়েছে। মাছ মারা যাওয়ায় জেলেরা পড়েছে বিপাকে। এর মধ্যে গত ৩০ এপ্রিল রাতে ঘুর্ণিঝড়ে সুনামগঞ্জে প্রায় সাড়ে ১২ হাজার ঘরবাড়ি ল-ভ- হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের বেশিরভাগেই খোলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করলেও এখনো কোন সহায়তা পায়নি। তাদেরকে অবিলম্বে ঘর বাড়ি মেরামতের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা উচিত। না হলে এই নিঃস্ব মানুষের যাওয়ার যায়গা থাকবেনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!