1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৪.০৬ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপসহ ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে। যুক্তরাজ্য (ইউকে) এ নিষেধাজ্ঞার আওতায় নেই। ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে থেকে থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব দেশের যাত্রীদেরও প্রত্যেকের করোনা নেগেটিভ সার্টিফিকেট (৭২ ঘণ্টা আগের পরীক্ষা করা) থাকতে হবে। এছাড়া চার দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি করোনার কোনো লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার-নির্ধারিত স্থানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

অন্যদিকে, কেউ যদি কোভিড-১৯ সার্টিফিকেট না নিয়ে আসে তাহলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে নিজ খরচে পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!