1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

কোয়ারেন্টিন থেকে পালানোয় সুনামগঞ্জের ১জনসহ ২ প্রবাসীর জেল-জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১১.৪৪ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেটে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য থেকে আসা দুই প্রবাসীকে সাত দিনের কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন মঙ্গলবার রাতে তাদের এই সাজা দেন।

সাজাপ্রাপ্তরা জেলার বিশ্বনাথ উপজেলার চানপুর গ্রাম ও সুনামগঞ্জের ছাতক উপজেলার গোদামপুর গ্রামের বাসিন্দা। তাদের বয়স ৩৫ থেকে ৪২ বছর।

মেজবাহ উদ্দিন বলেন, গত ২২ মার্চ যুক্তরাজ্য থেকে ফেরার পর ওই দুই প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেট শহরের দরগাগেইটে হোটেল স্টার প্যাসিফিকে ওঠেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। কিন্তু প্রতিবেদন আসার আগেই তারা হোটেল থেকে পালিয়ে যান। তারা দুইজনই ব্রিটিশ পাসপোর্টধারী বাংলাদেশি।

“মঙ্গলবার রাতে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তারা জরিমানা পরিশোধ করেছেন। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

এর আগে গত ২০ মার্চ শহরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়া থেকে এক পরিবারের নয় সদস্য কোয়ারেন্টিন থেকে পালিয়ে জকিগঞ্জস্থ গ্রামের বাড়ি চলে যায়। তাদের ফোন করে ডেকে এনে প্রাপ্তবয়স্ক ছয়জনকে তিন হাজার টাকা করে ১৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!