1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

খালেদা ঢাকায় বসে বিবৃতির মাধ্যমে হাওরবাসীকে নিয়ে রাজনীতি করছে

  • আপডেট টাইম :: বুধবার, ৩ মে, ২০১৭, ৩.৪০ পিএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
খালেদা জিয়া ঢাকায় বসে বিবৃতি দিয়ে হাওরবাসীকে নিয়ে রাজনীতি করছে। এটাই তার চরিত্র। আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমাদের সরকারের অনেক মন্ত্রী এখানে সহায়তা করতে ছুটে এসেছেন। কেউ কেউ ঢাকায় বসে এ নিয়ে বক্তৃতা করছে। কিন্তু আমরা বৃক্ততা দিতে নয় হাওরের মানুষকে সহায়তা করতে এসেছি। বুধবার দুপুরে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্য মন্ত্রী মো. ইাসিম হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণসহায়তা দিতে এসে এসব কথা বলেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১৪ দলের নেতা দিলীপ বড়–য়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষকের উদ্দেশ্যে মো. নাসিম বলেন, এ সরকার হল জনগণের সরকার। তাই জনগণের দুঃখের সময়ে আমরা ছুটে এসেছি হাওরের দুর্গত মানুষকে সাহায্য করতে। আমাদের সকল নেতাকর্মী, স্থানীয় প্রশাসন ঝাপিয়ে পড়েছে দুর্গত মানুষকে সহায়তা করতে।
ফসলহারা কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত হাওরের মানুষের দুঃখ দুর্দশা থাকবে ততদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে খাবার, ত্রাণ সাহায্য অব্যাহত থাকবে। হাওরবাসীর চিকিৎসায় এই জেলায় আমাদের ১২৮টি মেডিকেল টিম কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম কাজ করবে হাওরাঞ্চলে। চিকিৎসার জন্য এক পয়সাও দিতে হবে না। যেখানে যা যা লাগে আমরা তাই করব। সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত কৃষকদের সারা বছরই বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
কমিউনিটি ক্লিনিক, উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতালে দুর্দশাগ্রস্ত কৃষকরা চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজনে বিশেষ চিকিৎসক টিমও হাওরাঞ্চলে কাজ করবে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার হাই স্কুল মাঠে ১৪ দল নেতৃবৃন্দ্রের হাওর পরিদর্শন ও ত্রান বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এসব কথাা বলেন মো. নাসিম। পরে নেতৃবৃন্দ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে ত্রান বিতরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!