1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

ছাত্রলীগ হেফাজতের দেশবিরোধী কাজ প্রতিহত করবে: লেখক ভট্টাচার্য

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৫.৪৬ পিএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য বলেছেন, ‘বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হেফাজত তাণ্ডব চালিয়েছে। পাকিস্তানি মদদপুষ্টদের অর্থায়নে তারা এ কার্যক্রম চালাচ্ছে। দেশে যেখানেই তারা অরাজকতা চালাবে সেখানেই ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া আছে’।

আজ সোমবার নিজ জেলা যশোর সফরকালে এ কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য। তিনি আরো বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার আমরা ৫০ বছর উদযাপন করছি। কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি ‘৭১-এর স্বাধীনতাবিরোধী চক্র বাংলাদেশকে খারাপভাবে বহির্বিশ্বের কাছে উপস্থাপনের চেষ্টা করছে। তারা ‘৭৫এ জাতির জনককে হত্যা করে বিশ্বের বুকে আমাদের বিশ্বাসঘাতকের লেবাস লাগিয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে আজকে যখন সারা বিশ্ব থেকে সরকারপ্রধানরা বাংলাদেশে আসছেন, সেই সময় ১০ দিনব্যাপী সুবর্ণ জয়ন্তীর উৎসবকে ভণ্ডুল করতে ও বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করতে হেফাজতিরা উঠেপড়ে লেগেছে’।

এদিকে, সকাল ১১টার দিকে তিনি যশোর এসে পৌঁছান। এর আগে শত শত ছাত্রলীগ নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানাতে শহরের দড়াটানা বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে অবস্থান নেন। এ সময় তারা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ১২টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর লেখক ভট্টাচার্য্য যশোর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী হায়দার গণি খান পলাশের পক্ষে লিফলেট বিতরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!