1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৪.০৭ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামী ১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সার্বজনীন উৎসব পহেলা বৈশাখের আনন্দ বাড়িয়ে দিতে ২০১৬ সাল থেকে প্রতিবছর এই ভাতা দেওয়া হচ্ছে।

এর আগে বাংলাদেশে দুটি উৎসব ভাতার প্রচলন ছিল। মুসলমান চাকরিজীবীরা ঈদে এবং অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উৎসবের সময় এসব ভাতা সুবিধা পেতেন। এ ক্ষেত্রে প্রতিটি ভাতার পরিমাণ এক মাসের মূল বেতনের সমান। ধর্মনির্বিশেষে একসঙ্গে সবাইকে উৎসবের আমেজ দিতে নতুন বেতন কাঠামোতে প্রথমবারের মতো নববর্ষ ভাতা চালু করে সরকার।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১-এর আদেশে বলা হয়েছিল, জাতীয় বেতন স্কেল, ২০১৫-তে বাংলা নববর্ষ ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সব কর্মচারী (সামরিক ও বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন।

ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন প্রকল্প, শিক্ষক ও বিভিন্ন বাহিনীতে কর্মরত প্রায় ২০ লাখ চাকরিজীবী ও পেনশনার এবং পারিবারিক পেনশনাররা এখন বৈশাখী ভাতাও উত্তোলন করছেন। এর মাধ্যমে নববর্ষে কেনাকাটা করা এখন সংস্কৃতিতে রূপ নিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!