1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তিন দিনের মধ্যে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ১১.১৫ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে রাজধানীসহ প্রায় সারা দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এক সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা চলছে।
তবে আগামী তিন দিনের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরই তাপপ্রবাহ কিছুটা কমতে পারে গতকাল শনিবারের (২৮ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানান, সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭.৬, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে ৩৮.২, সিলেটে ৩৬, রাজশাহীতে ৩৬.৮, রংপুরে ৩৩.১, খুলনায় ৩৭গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর বিভাগের তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!