1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৮.২৫ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রাস্তার মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বুধবার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গনিপুর গ্রামের রেজ্জাদ আলী ও সাইদুর রহমানের মধ্যে বাড়িয়ান রাস্তার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে রেজ্জাদ আলী পক্ষ বিরোধকৃত রাস্তায় দেয়াল নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ সাইদুর রহমান এতে বাধা দেয়। এ নিয়ে উভয়রে মধ্যে উত্তপ্ত বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধ ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ব্যক্তি আহত হয়। গুরুতর আহত জুমান আলী, জাকের আলী, কাজী শওকতুর রহমান, কাজী মিসবাহ, কাজী সাদিকুর রহমান ও কাজী দিলদারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি এবং চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!