1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সরকারি কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৬.৩৫ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রশাসন-১ শাখা থেকে উপসচিব মো. এনামুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন ফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীরে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ।
কর্মকর্তারা জানান, সম্প্রতি দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে চিকিৎসা ব্যবস্থায় নৈরাজ্য দেখা দিতে পারে। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে। এরই অংশ হিসেবে সরকারি কর্মচারীরে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানাতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৭ হাজার ৫০২টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৬৭ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!