1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

বিয়ে-তালাক ডিজিটালাইজেশন করতে রুল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৪.৫২ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিয়ে ও ডিভোর্সের ক্ষেত্রে পারিবারিক জীবনের বৃহত্তর সুরক্ষায় ডিজিটালাইজ রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।
একটি বেসরকারি সংস্থার সেক্রেটারি এবং তিন ব্যক্তির পক্ষে ৪ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান।
রিট আবেদনকারীরা হলেন- এইড ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সাইফুল ইসলাম নাদিম, মাগুরার শালিখা উপজেলার বদরুদ্দিন মন্ডলের ছেলে মো. সোহাগ হোসেন, উত্তরা মডেল টাউনের ৫ নম্বর সেক্টরের মো. নজরুল বিশ্বাসের ছেলে মো. রাকিব হাসান এবং নোয়াখালী সদরের আমির হোসেনের ছেলে মো. কামরুল হাসান।
এর মধ্যে রাকিব হাসান সদ্য বিয়ে করা ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তামির আগের স্বামী।
রিট আবেদনে আইন মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, ধর্মসচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!