1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শাল্লার নোয়াগাওয়ে হেফাজত অনুসারীদের হামলার নিরপেক্ষ তদন্ত দাবি চরমোনাই পীরের

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১, ৮.১৮ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ ইসলামিক শাসনতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ ফজলুল করিম চরমোনাই পীরের নির্দেশে একটি প্রতিনিধিদল সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়গাওয়ে হিন্দু পল্লীতে হেফাজত অনুসারীদের হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংগঠনের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান। তার সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সিলেট ও সুনামগঞ্জের নেতৃবৃন্দও ছিলেন। তারা এই ঘটনায় নিন্দা জানিয়ে আলেম উলামাদের যুক্ত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
দুপুর ১২টায় দলটি নোয়াগাও গ্রামে যায়। সেখানে গিয়ে তারা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। তারা এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। এসময় গ্রামবাসী তাদের জানিয়েছেন ১৭ মার্চ সকালে হেফাজত অনুসারীরা তাদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে। তারা হামলার সময় ‘হেফাজতের একশন, মামনুলের একশন’ বলে স্লোগান দিয়ে হামলা করেছে বলে চরমোনাই পীরের দলের প্রতিনিধিবৃন্দকে জানিয়েছেন।
এসময় প্রতিনিধি দলের নেতা মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। ইসলাম অন্য ধর্মাবলম্বিদের উপর এমন হামলা পছন্দ করেনা। তিনি বলেন, এই ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত কমিটি প্রয়োজন। যেখানে আলেম উলামাকেও যুক্ত করলে ভালো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!