1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২০ মার্চ, ২০২১, ৯.০৬ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হবে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের উন্নয়নে কাজ করছে। এ সরকার সবসময় মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সুরক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার (২০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পার্বতীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের নামফলক উন্মোচন করেন।
সদর উপজেলা পরিষদ সূত্র জানায়, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে পার্বতীনগর ইউনিয়ন পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বীর মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপন করা হয়। এ অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে তিনি আসতে পারেননি। তবে লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে পরবর্তী সময় আসবেন বলে জানিয়েছেন তিনি।
অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পার্বতীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ ভূঁইয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!