1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দিতে শাল্লা আসবেন কাল

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭, ২.১৯ পিএম
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওরের ফসলহারা কৃষককে সহায়তা দিতে আগামী কাল রোববার সকালে সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনামগঞ্জের দুর্গম উপজেলার শাল্লা শাহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি রবিবার সকাল ১০ টায় অবতরণ করবেন। প্রধানমন্ত্রী হাওরের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের হাতে ৩০ কেজি চাল ও ৫ শ টাকা প্রদান করবেন। এই সহায়তা তিন মাস পাবে দেড় লাখ কৃষক পরিবার।
পরে প্রধানমন্ত্রী প্রশাসন, সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন। তাছাড়া স্থানীয় আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি স্মারকলিপি দেবে বলে জানা গেছে। শুক্রবার শাল্লা উপজেলা আওয়ামী লীগ এ বিষয়ে বৈঠক করে এই দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য এর আগে ২০১০ সালের ১০ নভেম্বর মাসে সুনামগঞ্জের তাহিরপুরে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি সুনামগঞ্জসহ ৫টি হাওর জেলার ৩ লক্ষ ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষি উপকরন বিরতরণ কার্যক্রম উদ্বোধন করেন। শাল্লা উপজেলায় একই মাঠে ২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে জনসভায় এসেছিলেন তিনি। ওই সভায় তিনি সুনামগঞ্জে হাওর উন্নয়ন বোর্ডের সদর দফতর নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
সুনামগঞ্জ-২ আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেন, দিরাই-শাল্লা উপজেলা আওয়ামী লীগ সভা করে মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এতে হাওর উন্নয়ন বোর্ডের সদর দফতরসহ হাওরের উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!