1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দিরাইয়ে খাসজমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৪.৪০ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জমির দখল নিয়ে পূর্ববিরোধকে কেন্দ্র করে দফায় দফায় দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহ মুল্লুক (৪৫) নুরনগর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র। সংবাদ পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় গুরুতর আহত নুরনগর গ্রামের তোফাজ্জুল, শামসুল ইসলাম, সফর আলী, সিরাজুল ইসলাম, লুৎফুর রহমান, ইউসুফ মিয়া, আব্দুল বারিক ও আবুবক্কর সিদ্দিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।

দিরাই থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুরনগর গ্রাম সংলগ্ন পিয়াইন নদীর উত্তরপাড়ে সরকারি খাস খতিয়ানের ১ একর জমি ও কোন্দাকাটি নামক গোপাট নিয়ে গ্রামের ফিরোজ মিয়া ও শামসুল ইসলামের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে ও ডজনখানেক মামলা রয়েছে। গত বৃহস্পতিবার শামসুল ইসলামের পক্ষের বৃদ্ধ সুরুজ আলী ও তার স্ত্রী-পুত্রকে মারধর করে ফিরোজ মিয়ার লোকজন। এরপর থেকে দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ শনিবার দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে শামসুল ইসলামের পক্ষের শাহ মুল্লুক দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা জানান, পিয়াইন নদী সংলগ্ন খাস জমি ফিরোজ মিয়া গং হতদরিদ্রদের নিকট থেকে টাকা নিয়ে দখল দেওয়ার চেষ্টা করলে বাধা হয়ে ওঠেন শামসুল ইসলাম ও তার লোকজন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহত শাহ মুল্লুকের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

ঘটনাস্থলে অবস্থানরত এসআই আজিজ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা হলেন- নুরনগর গ্রামের জমশেদ মিয়া, নাঈম মিয়া ও মুনসুর আহমেদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!