1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

স্বল্পসুদে জামানত ছাড়া ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ১২.৫৪ পিএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে স্বল্পসুদে জামানতবিহীন ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা। এ তহবিলের মাধ্যমে ছোট উদ্যোক্তারাও উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদসভায় ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে বলে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন। এ তহবিলের ফলে গ্রাহকপর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ এবং গ্রাহক সম্পূর্ণ জামানতবিহীন এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে। এ ছাড়াও অন্য সব বাণিজ্যিক ব্যাংক মিলে আরও ৫০০ কোটি টাকার তহবিল গঠন করবে। আবর্তনযোগ্য এ তহবিলের মেয়াদ হবে পাঁচ বছর। প্রয়োজন হলে ভবিষ্যতে এ তহবিলের আকার আরও বাড়ানো হতে পারে। তাদের বার্ষিক নিট মুনাফা থেকে এক শতাংশ অর্থ স্থানান্তর করে নিজস্ব ‘স্টার্ট-আপ ফান্ড’ গঠন করবে।
সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক স্টার্ট-আপ উদ্যোক্তাদের থেকে ব্যক্তিগত গ্যারান্টি গ্রহণ করবে। তবে ডিগ্রিধারী উদ্যোক্তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, কারিগরি প্রশিক্ষণের মূল সনদপত্র জামানত হিসেবে সংশ্লিষ্ট ব্যাংকে জমা রাখতে হবে। এ ছাড়া পর্ষদসভায় চূড়ান্ত লাইসেন্সের জন্য প্রাথমিক সম্মতিপত্র (এলওআই বা লেটার অব ইনটেন্ট) প্রস্তাবিত পিপলস ব্যাংককে ৩ মাস সময় দেওয়া হয়েছে। এলওআইর শর্তপূরণ করার জন্য প্রস্তাবিত পিপলস ব্যাংক তিন মাস সময় চায়। আবেদনের পরিপ্রেক্ষিতে সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে শর্তপূরণে ব্যর্থ হলে নিয়ম অনুযায়ী তাদের এলওআই বাতিল হয়ে যাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!