1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মিয়ানমারে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.২৪ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে আট জন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা ও গণমাধ্যম জানিয়েছে।

বুধবার মধ্যাঞ্চলীয় শহর মায়াং, বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিক্ষোভ চলাকালে এ প্রতিবাদকারীরা নিহত হন বলে জানিয়েছে তারা।

মায়াং শহরে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এতে ছয় প্রতিবাদকারী নিহত হন বলে বিক্ষোভে অংশ নেওয়া ও গুলিবিদ্ধদের হাসপাতালে নিতে সহায়তা করা এক ব্যক্তি টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। শহরটির একজন স্বাস্থ্য কর্মীও ছয় জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

৩১ বছর বয়সী ওই ব্যক্তি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। আমার বিশ্বাসই হচ্ছে না তারা এটা করেছে।”

ইয়াঙ্গনের নর্থ দাগন এলাকায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফেইসবুকে পোস্ট করা ছবিতে এক ব্যক্তিকে আধোমুখে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে, তার মাথায় লাগা আঘাত থেকে রক্ত ঝরছিল।

১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে বৃহস্পতিবারের আগ পর্যন্ত মিয়ানমারে ৬০ জনেরও বেশি জান্তাবিরোধী প্রতিবাদকারী নিহত হয়েছেন এবং প্রায় দুই হাজার জন প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির আইনজীবীদের একটি গোষ্ঠী জানিয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করছে এবং দেশটিতে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এসব বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে জান্তার মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু জানান, রাজধানী নেপিডোতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় একটি সংবাদ সম্মেলন করবে সামরিক কাউন্সিল।

দেশব্যাপী বিক্ষোভ দমনে প্রতিদিনই আরও বেশি শক্তি নিয়ে মাঠে নামছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এতে দেশটিজুড়ে বিরাজমান টালমাটাল পরিস্থিতি দিন দিন আরও অশান্ত হয়ে উঠছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!