1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে অন্তর্ভূক্তির দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৬.১৭ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে অন্তর্ভূক্তি ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা সংকট দূরীকরণের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘সুনামগঞ্জবাসীর’ ব্যনারে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুর, যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মনির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি তার বক্তব্যে বলেন, সম্প্রতি একনেকে সিলেট-ঢাকা সড়ক ছয় লেনে অন্তর্ভূক্ত প্রকল্প পাশ হয়েছে। কিন্তু সিলেট-সুনামগঞ্জের মাত্র ৪৮ কি.মি সড়ক এই প্রকল্প থেকে বাদ পড়েছে। এই প্রকল্প থেকে বাদ পড়ায় আগামীতে আর কখনো সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্থ হবেনা। তাই অবিলম্বে সুনামগঞ্জের সাধারণ জনতার এই দাবিকে মেনে নিতে আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুনামগঞ্জের উন্নয়নে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছেন। আমরা আশা করি আমাদের জনদাবি তিনি মেনে নিবেন। এমপি মিসবাহ সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসা সংকট বিষয়ে বলেন, আমি জাতীয় সংসদে একাধিকবার এ বিষয়ে বক্তব্য দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ডিজির সঙ্গে কথা বলছি। দীর্ঘদিন ধরে আমার জেলা সদর হাসপাতালে এক্সরে, আল্ট্রাসনোগ্রামসহ জরুরি পরীক্ষার ব্যবস্থা নেই। ডাক্তার না থাকায় সেবা পাচ্ছেনা এলাকাবাসী। তাই আমাদের হাসপাতালের এই চিকিৎসাসংকটও দূর করতে হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!