1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে সুনামগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির শোকসভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১, ৩.০৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেখক- গবেষক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় আইনজীবী সমিতির ভবনে জেলা ‘গণতান্ত্রিক আইনজীবী সমিতির’ উদ্যোগে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অ্যাড. আবু হানিফ মো. নোমান। পরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. রুহুল তুহিন।
সিনিয়র আইনজীবী হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী সত্যব্রত রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইস রোখেস, বর্তমান সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. আকতারুজ্জামান সেলিম, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কাউসার আলম, অ্যাড. মাসুক আলম, অ্যাড. মুজিবুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, অ্যাড. সেরেনূর আলী, পি. পি নান্টু রায়, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. মনিষ কান্তি দে, অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. আবুল বাশার, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. শামীম প্রমুখ।
শোকসভা পরিচালনা করেন জেলা গণতান্ত্রিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ।
এমন গুণীব্যক্তির আকস্মিক মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি একজন অভিভাবক হারিয়েছে উল্লেখ করে শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন একাধারে কবি-সাহিত্যিক ও মুক্তিযোদ্ধ বিষয়ক গবেষক। দেশ স্বাধীন করতে তিনি ১৯ বছরেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পরেও তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন আমৃত্যু। বিশেষ করে সব সময় তিনি কৃষক জনতার পাশে থেকেছেন। কৃষক আন্দোলন গড়ে তুলেছেন। অসহায় মানুষদের আইনী সহায়তা দিয়েছেন। আইনজীবীদের পাশেও থেকেছেন। নতুনদের আগলে রাখতেন মমতা দিয়ে। যতটুকু পেরেছেন তাদের নিজের কাছে রেখে শিখিয়েছেন উকিলাতির পথঘাট।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!