1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

বাদশাগঞ্জে ১০ দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৮.৩১ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

রাজু ভুইয়া:
সুনামগঞ্জের ধর্মপাশায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পাশাপাশি থাকা দুইটি মার্কেটের ১০টি দোকানঘর ও নগদ টাকাসহ মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে ওই দুইটি মার্কেটে থাকা ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে ইসহাক মিয়ার মার্কেটের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুণের সূত্রপাত ঘটে। পরে তা মূহুর্তের মধ্যেই পাশের আবু তালেবের মার্কেটে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ওই দুইটি মার্কেটে থাকা মো,লিটন মিয়ার ফার্নিচারের দোকান, হেলিম মিয়ার ফার্নিচারের দোকান, দুলাল মিয়ার ডেকোরেটরের দোকান, শরিফ টেলিকম, কানন মাস্টারের প্রাইভেট কোচিং সেন্টারসহ মোট ১০টি দোকানঘর ও ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে পাশের মোহনগঞ্জ থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ২০ মিনিট সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দোকানঘর থেকে দ্রুত বের হতে গিয়ে দুলাল মিয়া (৫২) নামের ডেকোরেটরসের ব্যবসায়ী আহত হন। তিনি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িক চিকিৎসা নিয়েছেন।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্য মো, মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় প্রায় ২০মিনিটেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই এবং এ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দুটি মার্কেটটি দেখার জন্য আমি সরোজমিনে পরিদর্শনে যাব। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!