1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে সাংবাদিকদের সাথে সি.এন.আর.এস’র গোলটেবিল বৈঠক

  • আপডেট টাইম :: শনিবার, ২২ এপ্রিল, ২০১৭, ২.১৫ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে সাংবাদিকদের সাথে বেসরকারী পরিবেশবাদী সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ষ্ট্যাডিজ (সি,এন,আর,এস)’র বর্তমান হাওরের ফসলহানি, মৎস, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় সহ বিভিন্ন বিষয় মোকাবেলায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সি,এন,আর,এস’র হল রুমে গোলটেবিল বৈঠকে আলোচনায় অংশ নেন সি,এন,আর,এস’র তাহিরপুর প্রকল্প সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, সিনিয়র রিজুয়েনাল ম্যানেজার (জামালগঞ্জ) আব্দুল মোতাইদ, প্রজেক্ট ফ্যাসিলিটেটর জুলফিকার চৌধুরী রানা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরামের সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার প্রমূখ।
বৈঠকে জামালগঞ্জ উপজেলাবাসীর প্রাকৃতিক দুর্যোগে কৃষকের কি পরিমাণ ফসলের ক্ষতি, হাওরে মাছ মরার কারণ, হাস, মুরুগ, গবাদী-পশুর ক্ষয় ক্ষতি হয়েছে তার উপর বিষদ আলোচনা হয়। আলোচনায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে জরুরী ভিত্তিতে কি করা প্রয়োজন ও দীর্ঘ মেয়াদী পূর্ণবাসনের জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা ব্যক্ত করা হয়। বতর্মান প্রাকৃতিক দূর্যোগে জামালগঞ্জ উপজেলা থেকে জীবন-জীবিকার নির্বাহের তাগিদে সকল শ্রেণীর ক্ষতিগ্রস্থ লোক অন্যত্র কর্মসংস্থানের জন্য চলে যাচ্ছে এসব বিষয়ে উপর আলোচনা হয়। আলোচনায় মতামত ব্যক্ত করা হয় জামালগঞ্জ উপজেলায় জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা নির্ধারণ করে তাদেরকে কার্ডের মাধ্যমে রেশনিং ব্যাবস্থা চালু করা প্রয়োজন। গো-খাদ্যদের সংকট নিরসন, সরকারী কৃষি ঋণ, এনজিও ঋণ স্থগিত করে কৃষকদের মাঝে সুদ মুক্ত নতুন ঋণ চালু করা। মৎস্য বিপর্যয়ের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা। প্রতি পরিবার থেকে শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থান সহ সরকারী খরচে বিদেশে যাবার ব্যাবস্থা নিশ্চিত করা। কৃষি মৌসুম শুরুর পূর্বে সার-বীজ, ডিজেল সহ কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের অন্যান্য জেলা থেকে নিয়োগ না দিয়ে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষিত বেকারদেরকে নিয়োগ প্রদান করার বিষয়টি আলোচনায় উঠে আসে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!