1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

লক্ষণশ্রীতে আ.লীগের বহিষ্কৃত নেতার নির্বাচনী প্রচারণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৯.১৯ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতা করে বহিষ্কৃত লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণার বিষয়টি ভিন্নভাবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। বহিষ্কৃত এই নেতা কিভাবে দলীয় প্রতীকের জন্য প্রচারণা চালাচ্ছেন এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া।
উল্লেখ্য তিনি ২০১৬ সালে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইয়াকুব বখত বহলুলের বিরুদ্ধে গিয়ে প্রচারণা চালানোয় একই বছরের ২৫/০৮/২০১৬ সনে তাকেসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাঁর বহিষ্কারাদেশ এখনো বহাল রয়েছে। দলীয় প্রার্থীর পরাজয়ে তার ভূমিকা রয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা। আগামী নির্বাচনে এমন প্রার্থীর বদলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে চান নেতাকর্মীরা এমন কথা জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে আফতাব উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার পরও তিনি ফোন ধরেননি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম বলেন, দলীয় প্রার্থীর বিরোধীতা করায় আফতাব উদ্দিনকে আমরা বহিষ্কার করেছিলাম। ওই সময় তাঁর বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ ছিল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!