1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও লেখক বজলুল মজিদ চৌধুরী খসরু আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১, ৫.১৯ পিএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের পরিচিত মুখ বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু (৭০) আর নেই। (ইন্নালিল্লাহি….রাজিউন) বুধবার বেলা ৩টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
বজলুল মজিদ চৌধুরী খসরু সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার লক্ষীপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে সন্তান। তবে পাকিস্তান আমল থেকেই তার পরিবার সুনামগঞ্জ শহরের ষোলঘরে বসবাস করে আসছেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
বজলুল মজিদ চৌধুরী খসরু সামাজিকভাবে নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আদালতের সাবেক পিপির দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জ হাওর বাচাও আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ নিয়ে তার রচিত ‘রক্তাক্ত একাত্তর’ মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি তরুণ প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্র নামের একটি সংগঠন করেছিলেন।
তার নামাজে যানাজা ও গোর দাফন বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!