1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ করায় সিলেটে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৪.০৯ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গ্রাহকের পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যাংক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম।

জানা গেছে, একজন এফডিআর গ্রাহকের অজ্ঞাতসারে লোন সৃষ্টি ও স্বাক্ষর জাল করে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ওই শাখার ম্যানেজার মো. শাহাদত আবেদীন সিরাজীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতার শাহাদাত আবেদীন সিরাজী সিলেট জেলার বিয়ানীবাজার থানার দোয়ারা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।

গ্রেফতার শাহাদাত ইউসিবিএল বিয়ানীবাজার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৯ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সুকৌশলে একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে এফডিআরের বিপরীতে উল্লেখিত লোন সৃজন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। পরবর্তীতে ব্যাংকের নিয়মিত অডিটে বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদতকে কৌশলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

জানতে চাইলে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম জানান, প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা শাহাদাতকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!