1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জের যৌনকর্মীদের উচ্ছেদের দাবি এলাকাবাসীর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ৫.০৪ পিএম
  • ৮৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
যৌনকর্মী ও পতিতাদের স্থায়ীভাবে উচ্ছেদের দাবিতে বৃহত্তর ষোলঘর, ধোপাখারি, নবীনগর এলাকার বাসিন্দারা প্রশাসন ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। রবিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ওসির কাছে আলাদাভাবে এ আবেদন জানানো হয়। আবদনের প্রেক্ষিতে চার ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার বিকেলেই সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সভা করেছেন। বিকেলে সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলও এলাকাবাসীর সঙ্গে দেখা করে দাবির প্রতি একাতœতা জানিয়েছেন।
আবেদনে এলাকাবসী অভিযোগ করেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ ষোলঘর,ধোপাখালি, স্লুইসগেট, নবীনগর এলাকায় যৌনকর্মী আনোয়ারা ওরফে নানী, সুমি, আসমা, লিজা, সুমা, সহ অনেক পতিতা বাসা ভাড়া নিয়ে পতিতা পল্লী গড়ে তোলেছে। এর সঙ্গে যোগ হয়েছে মাদক ব্যবসা। এদেরে আচরণে স্থানীয় বাসিন্ধারা অতিষ্ট হয়ে পড়েছে। মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপে কেউ বাধা দিলে এই সিন্ডিকেট বাইরে থেকে লোক এনে মুখে সিগারেট, দা লাটি নিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করে এবয় অকাথ্য ভাসায় গালিগালাজ করে। ভাড়িওয়ালাও এদের পশ্রয় দিচ্ছে বেশি ভাড়ার আশায়। এতে গোটা সমাজ ও স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা বিপদগামী হয়ে উঠছে। এ ব্যাপারে প্রশাসন ও পুলিশ কে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।
আবদেন স্থানীয় কাইন্সলরসহ তিন এলাকার তিনশত মানুষ সাক্ষর করেন।
এদিকে অভিযোগ পেয়েই বিকেলে সিনিয়র সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ, জেলা পরিষদের সদস্য সেলিম আহমদসহ আইনর্শঙ্কলা বাহিনীর কর্মকর্তরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার(সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, যৌকর্মীদের বাসা ভাড়ার মালিক বলা হয়েছে শুক্রবার সকালের মধ্যে বাসা খালি করতে। না হলে পুলিশ ব্যবস্থা নেবে। যারা এই অসামাজিক কার্যকলাপে করতে তাদের ছাড় দেবে না পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!