1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ছাতকে মামুনুলের সমাবেশ চাননা শান্তিপ্রিয় জনতা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ১.৪৪ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
হেফাজতের বিতর্কিত নেতা মাওলানা মামুনুল হককে ছাতকে সমাবেশে চাননা সাধারণ জনতা। তবে এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইসলামী সম্মেলনের আয়োজক কমিটি। এ কারণে পুলিশ বিশৃঙ্খলা এড়াতে মামুনুলের সমাবেশ নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। তারা বিতর্কিত মামুনুলকে চাননা বলে জানিয়েছেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী সাম্প্রদায়িক নেতা মামুনুল সারাদেশে বিতর্কিত।
ছাতকে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে ছাতক উপজেলায় প্রস্ততি গ্রহণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজনকারীরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তাকে সুরক্ষা দিতে স্বেচ্ছাসেবক দল তৈরি করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, বিতর্কিত মাওলানা মামুনুল হককে প্রতিহত করতে প্রশাসনকে অবগত করা হয়েছে।
জানা গেছে শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হক উপস্থিত থাকবেন বলে পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই খবর পেয়ে অসাম্প্রদায়িক মানুষজন ক্ষুব্দ হয়ে ওঠছেন।
ওসি শেখ নাজিম উদ্দিন জানান, মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন, সেটা জনতার অভিযোগের প্রেক্ষিতে তারা দেখছেন। তার আসার অনুমোদন নেই।অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন তাহলে সেটা আইনগতভাবে প্রতিহত করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!