1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরের জুয়েল আমিন জেলার শ্রেষ্ট তরুণ করদাতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৭.২১ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট তরুন করদাতা নির্বাচিত হয়েছেন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মরহুম আব্দুল কুদ্দুছ তালুকদারের ছেলে মেসার্স কে কে
এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. জুয়েল আমিন। দ্বীতীয় বারের মতো ২০১৯-২০২০ অর্থ বছরে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ট করদাতা (তরুন ক্যাটাগরী) নির্বাচিত হয়েছেন তিনি।
এ উপলক্ষে সিলেট কর অঞ্চলের সুনামগঞ্জ সার্কেল (১৮) তাকে সম্মাননা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ কর কার্যালয় হাসননগরে
এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সার্কেল ১৮ সুনামগঞ্জের অতিরিক্ত সহকারী কমিশনার কর সালেহ্ আহম্মেদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল ২০ ছাতক কর অঞ্চলের অতিরিক্ত সহকারী কমিশনার মো. ফকরুজ্জামান, সুনামগঞ্জ জেলা কর
আইনজিবী সমিতির সভাপতি মো. সালেহ্ আহম্মেদ, সাধারণ সম্পাদক এ কে এম মহিম, মার্কেন্টাইল ব্যাংক সুনামগঞ্জ শাখা ব্যাবস্থাপক আহমেদুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যাবস্থাপক নিরেন্দু ভট্টাচার্য্য, সাংবাদিক সাজ্জাদ হোসেন শাহ্, আবির হাসাস-মানিক প্রমুখ।
এছাড়াও জেলার সর্বোচ্চ করতাদা নির্বাচিত হয়েছেন, ছাতকের মো. আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জের মো. আতিকুর রহমান, নুরুল ইসলাম, দীর্ঘ মেয়াদী করদাতা নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের বিশ্বনাথ রায়, ছাতকের মো. আলা উদ্দিন, এবং তরুন ক্যাটাগরীতে
মহিলা করদাতা নির্বাচিত হয়েছেন, সুনামগঞ্জের দিলশাদ বেগম চৌধুরী। একই অনুষ্টানে দাদেরকেও সম্মাননা প্রদান করা হয়েছে
সিলেট কর অঞ্চল সুনামগঞ্জ সার্কেলের পক্ষ থেকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!