1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮.২৫ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দণ্ডিতের মামলায় তিন বছর পূর্ণ হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। সোমবার (৮ ফেব্রয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারাখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, আব্দুল হাই প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে আজকে এই সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রেখেছে। এ সরকারের ওপর বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস সর্মথন নাই’।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!