1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জে ভ্যাক্সিন নিলেন এমপি মানিক-মিসবাহ, মুকুট- নাদের-চপলসহ শীর্ষ জনপ্রতিনিধিরা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ২.৪০ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রবিবার সকালে সুনামগঞ্জের শীর্ষ জনপ্রতিধি, ডাক্তার, সাংবাদিকসহ সম্মুখসারির যোদ্ধারা করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছেন। উৎসবমুখর পরিবেশে ঠিকাদান কর্মসূচি চলছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ৫টি বুথসহহ জেলা সদরে ৮টি কেন্দ্রে করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়।
সকালে একই সঙ্গে ভ্যাক্সিন নেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে ভ্যাক্সিন গ্রহণ করেন সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির প্রতিনিধি শামস শামীম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, ঢাকা পোস্টের আসাদ মনি, সুনামগঞ্জের খবরের পুলকরাজ।
সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম, ডাক্তার সৈকত দাসসহ ডাক্তার ও নার্সরা ভ্যাক্সিন গ্রহণ করেছেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতাল করোনা ঠিকাদান কেন্দ্র থেকে দুইজন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান, ডিসি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ আমাদের ডাক্তার, নার্সরা ভ্যাক্সিন গ্রহণ করেছেন। জেলার সব উপজেলায়ই একযোগে ভ্যাক্সিন নেওয়া হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!