1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

জগন্নাথপুরে স্ত্রী খুন করলো স্বামীকে

  • আপডেট টাইম :: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১, ৫.৫৮ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ নম্বর পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
জগন্নাথপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও আমিনপুর গ্রামের দিনমজুর আলেক মিয়া (৫০) তিনমাস আগে রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না টেকুয়া গ্রামের আরমান মিয়ার ‘স্বামী পরিত্যক্ত’ মেয়ে রেনু বেগমকে (৩০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। আলেক মিয়ার প্রথম স্ত্রী এবং তিন মেয়ে ও দুই ছেলের সংসারে আলাদা ঘরে নববিবাহিত স্ত্রীকে নিয়ে বসবাস করতেন আলেক মিয়া। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দেখা যায় আলেক মিয়া মৃত অবস্থায় পড়ে আছেন আর তার দ্বিতীয় স্ত্রী ঘরে নেই। আলেক মিয়ার মাথায় আঘাত ও রক্তের দাগ রয়েছে। মাথার পাশে একটি রক্তাক্ত কাঠের টুকরো পড়ে ছিল। বিষয়টি তার সন্তানরা
থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরমান মিয়ার দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের বাগময়না গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় রেনু বেগমের সৎ ভাই সামসু মিয়ার সঙ্গে। তিনি জানান, গত ১০ বছর ধরে রেনু বেগমের সঙ্গে তাদের যোগাযোগ নেই। রেনু মানসিকভাবে অসুস্থ। এর আগে তার দুইবার বিয়ে হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও নিহতের স্ত্রীর খোঁজে অভিযান চালাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!