1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে হাজির হয়ে পালিয়ে গেল ৬-৭ রাজাকার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ৩.২৩ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যাচাই-বাছাইকালে অন্তত ৬/৭জন দৌড় মেরে পালিয়ে গেছে। এরা সবাই ছিলো রাজাকার এদেরকে সাক্ষ্য দিয়ে যারা মুক্তিযোদ্ধার তালিকা ঢুকিয়ে ছিল, ভাতাভোগের সুযোগ করে দিয়েছিল আমি তাদের উদেশ্যে বলে ছিলাম মিথ্যা সাক্ষ্য দিলে প্রকৃত মুক্তিযোদ্ধারও ভাতা বন্ধ হবে। এরপর আর কেউ মিথ্য সাক্ষ্য দিতে আসেনি।
ওপরের একথা গুলো বলেছেন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান। তিনি বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমের সামনে দাঁড়িয়ে বিকেল ৫টার দিকে এ প্রতিনিধির সামনে কথা বলছিলেন।
সাইদুর বলেন, গত ৩০ জানুয়ারি থেকে পার্বতীপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ১৯৭ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই শুরু হয়েছে।এর মধ্যে গত বুধবার যাচাই-বাছাই বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ১৪৩ জন বাছাই কমিটির সামনে হাজির হয়েছেন।
তবে বৃহস্পতিবার মাত্র ৫ জন হাজির হন। অন্যরা অনুপস্থিত থাকেন। বাছাইকৃতদের মধ্যে কত জন ‘ক’ তালিকাভুক্ত হয়েছেন এবং কতজন ‘খ’ ও ‘গ’ তালিকাভুক্ত হয়েছেন জানতে চাইলে সাইদুর রহমান জানান, আগামী রবিবার এ তালিকা সম্পন্ন করে জামুকায় পাঠানো হবে। তখনি জানা যাবে কতজনকে কোন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!