1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

বাংলাদেশে খেলাপি ঋণ কমেছে : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১, ৩.১২ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাংলাদেশে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরে আসছে। খেলাপি ঋণের পরিমাণ কমছে। তবে ব্যাংক খাতে এখনো কিছু অনিয়ম রয়ে গেছে। সরকার ব্যাংক খাতকে আরো স্বচ্ছভাবে পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে। সরকার ব্যাংকিং খাতে উন্নত বিশ্বের সিস্টেম নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‍্যাল উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশে পুরোনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর নেই। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর মানুষের নেই। উন্নত ব্যবস্থার কারণে ব্যাংকের সবই চলে যাবে কার্ডে এবং মেশিনেসহ নানা সিস্টেমে এবং অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।

মূর‍্যাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী, দুক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!