1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শীতবস্ত্র পেল সুনামগঞ্জ শহরের তিন শতাধিক শীতার্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১০.৩০ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বন্ধু এক্সপ্রেস’। শুক্রবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ।
উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে গোলাম আহমদ সৈনিক, আহমদ নূর, চঞ্চল কুমার লৌহ, আবাবিল নূর, গোলাম সাবেরীন সাবু ও আবুল হাসনাত মোহাম্মদ কাওসার।
বন্ধু এক্সপ্রেস এর পরিচালক ডা: আশরাফ জামান, ব্যারিস্টার কাউসার আহমেদ, রুবাইয়াৎ ফারুক বিভু, দেওয়ান সাজাউর রাজা সুমন, গোলাম আজাদ, হিরন্ময় রায়, বিপুল কান্তি তালুকদার, দিগ্বিজয় দত্ত, এজাদুর রহমান শাহীন, খালেদুল হাসান রাসেল, তরুন কান্তি দাস, হিমাংসু, সাখাওয়াত হোসেন সোহাগ, সুব্রত বণিক, মহিবুল হাসান চৌধুরী রোমেল , বিমল বণিক, অসিত কুমার কর, মামুন রশীদ চৌধুরী জুয়েল, তৌফিকুল আম্বিয়া চৌধুরী তানিম, শাহ আলম সাগর, বিশ্বজিৎ রায়, সাকিল আহমদ, গৌতম কর তপন, হিতেন্দ্র রায় হরি, তাপস চক্রবর্তী, প্রদীপ সরকার, ধীমান চন্দ্র দাস, কবিরুল ইসলাম কবির, মাবিয়া আকবর হাসান শ্যামল,কমলেন্দু দে, সুদিপ পাল, সাজু আহমদ, আকিকুর রহমান, বিশ্বজিৎ শর্ম্মা, ছব্দর আলী, আবু সাহেদ বাবলু, জহিনূর মিয়া, মাহবুব আর্থিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!