1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ধর্মপাশায় পুষ্টি সমন্বয় কমিটির সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮.৩৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আকতার ইমাম।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাদবীর জামান রকি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কেয়ার বাংলাদেশের কালেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন একটিং টিম লিডার মো. হাফিজুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার হাসান উজ্জামান, মো. আব্দুল আলিম জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ প্রমুখ।

সভার সার্বিক উপস্থাপনায় ছিলেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আলা উদ্দিন হোসেন। পরে কেয়ার বাংলাদেশের কালেক্টিভ ইমপ্যাক্ট ফর নিউট্রিশন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সমাপনী সভা শেষে এ যাবতকাল অনুষ্ঠিত সভাসমূহের দলিলসমূহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!