1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

৩০ জানুয়ারি সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবেনা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ৭.৩৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় চলতি ও আগামী সপ্তাহের নির্দিষ্ট পাঁচদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছিলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। শনিবার (২৩ জানুয়ারি) বিউবো-এর সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিদ্যুৎ না থাকা দিনগুলো হচ্ছে- ২৪, ২৭, ২৮ ও ৩১ জানুয়ারি এবং ৪ ফেব্রুয়ারি।

তবে পরদিন (২৪ জানুয়ারি) আরেকটি বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ৩০ জানুয়ারি মহানগরীসহ সিলেট ও সুনামগঞ্জের ৪ উপজেলায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

২৪ জানুয়ারির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ১৩২/৩৩ কেভি গ্রিড উপেকেন্দ্রের ৩৩ কেভি বাসবার-এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী ৩০ জানুয়ারি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা পুরো সিলেট মহানগরী, সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা ও জৈন্তাপুর উপজেলা এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, উন্নয়নমূলক কাজ ও ১১ কেভি ফিডারের আশে-পাশের গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য ২৪, ২৭, ২৮ ও ৩১ জানুয়ারি এবং ৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই পাঁচদিনের মধ্যে ২৪ জানুয়ারি সিলেট মহানগরীর কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা নয়াবস্তি ও আশপাশ এলাকায় সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

২৭ জানুয়ারি নগরীল শিবগঞ্জ, টিলাগড়, মালুয়া হাউজ, গোপালটিলা, সবুজবাগ, শাপলাবাগ, কল্যানপুর, সেনপাড়া, সাদিপুর, হাতিমবাগ, মনিপুরীপাড়া, বাদুরলটকা, লামাপাড়া, সবুজবাগ, রাজপাড়া, সোনারপাড়া, এম.সি কলেজ ও আশে-পাশের এলাকা সমূহে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

অপরদিকে একই দিন সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত নগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, ফরহাদ খা পুল, দর্জিপাড়া, দাদাপীর মাজার, খারপাড়া, হোটেল সুপ্রিম, টিএনটি কলোনী, বিদ্যুৎ অফিসসহ আশপাশ এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

২৮ জানুয়ারি সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত মহানগরীর নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, বোরহান উদ্দিন মাজার ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

৩১ জানুয়ারি সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পাঁচদিনের সর্বশেষ দিন- ৪ ফেব্রুয়ারি সিলেট মহানগরীর নোয়াগাঁও, সাদিপুর, সাদাটিকর, বোরহান উদ্দিন মাজার ও আশপাশ এলাকায় সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে পরবর্তীতে বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ৫ দিন নয়, সিলেটে ৬ দিন থাকবে বিদ্যুৎ বিভ্রাট।

উন্নয়ন কাজের দিনগুলোতে নির্ধারিত সময়ের আগে কাজ শেষে হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। বিদ্যুৎ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করেছেন।
(সৌজন্যে: সিলেট ভিউ)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!