1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

কৃষক লীগ সেক্রেটারি স্মৃতি এমপি’র রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৭.২৭ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির আশু রোগমুক্তি কামনায় সনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জোহরের নামাজের পর দুপুরে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মেহেদী হাসান লিটন।
সভায় করোনায় আক্রান্ত বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের আরপিন নগর জামে মসজিদের মোয়াজ্জিম হাফিজ গোলাম সারোয়ার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য ছালমা আক্তার চৌধুরী, কামরুল হাসন চৌধুরী মোমেন, আনোয়রুল হক, আবু তাহের, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহজাহান মিয়া, নুরুল আমিন, এরশাদ মিয়া, শাহ আল দেলোয়ার প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা গ্রহণ করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!