1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ১২.১৮ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে এবং এই সময়ে কুয়াশা ও মেঘ থাকার কারণে অনেক এলাকায়ই সূর্যের তেমন দেখা মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী দু-একদিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও এরপর তা আবার বাড়বে। তবে কুয়াশা ও মেঘ থাকার কারণে অনেক এলাকায়ই সূর্যের তেমন দেখা মিলবে না। এতে শীত থাকবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই শীত থাকতে পারে।
এদিকে, চব্বিশ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত) হালকা বৃষ্টি শেষে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে কুয়াশার পরিমাণ বাড়বে। বিশেষ করে নদী অববাহিকা তীব্র কুয়াশায় আচ্ছন্ন থাকবে। এতে ব্যাহত হবে লঞ্চ, ফেরিসহ যান চলাচল।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকায় ১৪.৪, ময়মনসিংহে ১১.৮, চট্টগ্রামে ১৪.৩, সিলেটে ১৫.১, রাজশাহীতে ১০.১, রংপুরে ১৩.৬, খুলনায় ১২.৫, বরিশালে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!