1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১১.২৪ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় নিজ মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের মামলায় অধ্যক্ষ মাওলানা তৌহিদ বিন আজহারকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।
গ্রেপ্তারর মাওলানা তৌহিদ বিন আজহার নাটোর জেলার গুরদাসপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় থেকে দুটি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়, গত কয়েক দিন আগে মাওলানা তৌহিদ বিন আজহারের স্ত্রী বাসায় ছিল না। সেই সুযোগে কৌশলে ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরে এক সহপাঠীর মাধ্যমে চিরকুট লিখে পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী। ভুক্তভোগীর বাবা বিষয়টি জানার পর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ভুক্তভোগী শিশুকে ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!