1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৮.০০ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জে বাসের চাপা পিষ্ট হয়ে আজিজুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ সুনামগঞ্জ থানা সংলগ্ন শান্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু আজিজুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের এমদাদুল হকের (৩০) ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে নিহত শিশু থানা সংলগ্ন রাস্তার পাশে তাঁর বাবার সাথে অবস্থান করছিল। রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে আসতে থাকা বাস শিশু আজিজুর রহমানকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যায়।

এসময় দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল পাশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কাজি মুক্তাদির হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!