1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জে করোনা ভ্যাক্সিন প্রদান সংক্রান্ত বিষয়ে আলোচনাসভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৪.৫৭ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা কমিটি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি আলোচনাসভা করেছে। আলোচনাসভায় সরকারি নিয়মানুযায়ী কারা কারা আগে ভ্যাক্সিন পাবেন এবং প্রতিটি উপজেলায় কিভাবে ভ্যাক্সিন প্রদান ও সংরক্ষণ হবে সে বিষয়ে আলোচনা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রমুখ।
আলোচনাসভা শেষে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন আহমদ জানান, প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে দুটি কেন্দ্র থেকে ভ্যাক্সিন প্রদান করা হবে। ভ্যাক্সিন রাখার জন্য ইতোমধ্যে স্থান নির্ধারণ করে সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত নীতির আলোকেই নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভ্যক্সিন প্রদান করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!