1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ পৌর নির্বাচন: শিবির নেতাকে হারিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগ নেতা কাউসার

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ৭.২১ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মুশফিক রহমান::
১৬ জানুয়ারি সুরামগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে শিবির নেতাকে পরাজিত করে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগ নেতা আবুল হাসনাত মো. কাউসার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আবদুস সাত্তার মামুনকে পরাজিত করেছেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি আবুল হাসনাত মো. কাউসার ১৮৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আব্দুস সাত্তার মামুন পেয়েছেন ১৭০৭ ভোট।
এদিকে নির্বাচনে বিজয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন শুভেচ্ছায় সিক্ত করছেন ছাত্রলীগ নেতা কাউসারকে। তারা সাম্প্রদায়িক সস্প্রীতি রক্ষায় ছাত্রলীগ নেতা কাউসারকে সোচ্চার থেকে মানুষেরর জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে নাগরিকদের ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মো. কাউসার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!