1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সোনার দাম কমেছে ভরি প্রতি দুই হাজার

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ১.০১ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশের বাজারে কয়েকদিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম। ভরিতে দাম কমেছে প্রায় দুই হাজার টাকা। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
নতুন দর কার্যকর হবে বুধবার থেকে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত থাকবে রূপার দাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসার অচল অবস্থা কাটাতে এবং ভোক্তাদের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হলো। এতে বলা হয়, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৬৬৬ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭৪ হাজার ৬৫০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা, যা আগে ছিল ৭১ হাজার ৫০০ টাকা।
নতুন ঘোষণা অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকা, যা আগে ছিল ৬২ হাজার ৭৫২ টাকা। এছাড়া সনাতনী স্বর্ণ প্রতি ভরির নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৪৪৬টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!