1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ৪.০৫ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সংবাদ প্রকাশের জের ধরে ২ শিক্ষক কর্তৃক তাহিরপুরের প্রবীণ সাংবাদিক সাবেক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন তাহিরপুরের সুশীল সমাজ। জানা যায়, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দে ও তার সহোদর পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দে বিদ্যালয়ে অনুপস্থিতির সংবাদ প্রকাশের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। যার প্রেক্ষিতে তাহিরপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। শিক্ষক কর্তৃক সাংবদিককে এ রকম হুমকির ঘটনায় তাহিরপুর উপজেলা জুড়েই চলছে সমালোচনা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ছেন জয়নাল আবেদীন মহাবিদ্যালয়ের অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মুর্তুজা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দৈনিক যায় যায় দিন তাহিরপুর প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম, সেলিম আখঞ্জী, উপজেলা প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক এম এ রাজ্জাক স¦াধীন, দৈনিক সুনামকন্ঠর স্টাফ রিপোর্টর সাজ্জাদ হোসেন শাহ, দৈনিক সুনামগঞ্জের ডাক স্টাফ রিপোর্টার আবুল কাশেম প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!